ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার নতুন ঘোষণা

২০২৫ নভেম্বর ১২ ১৮:৩৭:২৯

পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার নতুন ঘোষণা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে।

তিনি বলেন, “পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।”

ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, “গত ৮ বছরে এ বিষয়ে কার্যকর কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও গুরুত্বপূর্ণ এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না কেন? এটা যৌক্তিক।”

নতুন ফ্রেমওয়ার্ক তৈরি হওয়ার পর সরকারি কর্মকর্তারা আশা করছেন, দীর্ঘদিন ধরে স্থগিত পে স্কেল বাস্তবায়নের বিষয়টি বাস্তবায়নযোগ্য হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত