ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনী প্রচারণায় যে সকল যানবাহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল নির্বাচন কমিশন
২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নতুন আচরণবিধি জারি করেছে। এতে নির্বাচনী প্রচারণায় যানবাহন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকরা বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেলসহ যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করতে পারবেন না।
ইসির ঘোষিত ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’-এর নবম ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রচারণায় কোনো প্রার্থী বা দলের পক্ষ থেকে যানবাহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, মশাল মিছিল, ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করেও প্রচার চালানো যাবে না।
তবে ব্যতিক্রম হিসেবে দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের নেতারা যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, কিন্তু তারা আকাশ থেকে কোনো প্রচার সামগ্রী বিতরণ বা নিক্ষেপ করতে পারবেন না।
মনোনয়নপত্র দাখিলের সময়ও কড়া নিয়ম প্রযোজ্য হবে। কোনো প্রার্থী শোডাউন বা মিছিল করতে পারবেন না, এবং সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিতে পারবেন।
ভোটের দিন যান চলাচল সংক্রান্ত বিধিনিষেধও থাকবে কঠোরভাবে। ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় অনুমোদিত ব্যতীত মোটরসাইকেল বা যান্ত্রিক যান ব্যবহার নিষিদ্ধ থাকবে।
এছাড়া নির্বাচনী প্রচার বা ভোটগ্রহণ চলাকালে ড্রোন, কোয়াডকপ্টার বা যেকোনো আকাশযান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এসব নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)