ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভেস্তে গেল আওয়ামী লীগের পরিকল্পনা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকার বিভিন্ন স্থানে এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এসব বেলুনে থাকত দলের রাজনৈতিক স্লোগান ও প্রচারণা বার্তা। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায় ভেস্তে যায় এই চক্রান্ত।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ এই পরিকল্পনায় জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ, শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ছোটন চৌধুরী, এবং শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বাবলু।
এছাড়াও বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে ডিবি।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা শুধু বেলুন উড়ানোর নয়, বরং রাজধানীতে ঝটিকা মিছিল ও আতঙ্ক সৃষ্টিরও পরিকল্পনা করেছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং ভবিষ্যতে কোনো ধরনের নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল