ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন নিয়ে যে ঘোষণা দিলেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর বলে তিনি জানিয়েছেন।
রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন,
“নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, তা করা হবে।”
তিনি আরও বলেন,
“রাজনৈতিক দলগুলো পরস্পরের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে এবং উপদেষ্টাদের ওপর প্রভাব বিস্তার করতে নানা কথা বলে। এসব বক্তব্যের কিছু সত্য হলেও, সেগুলো জনমনে অযথা শঙ্কা তৈরি করে।”
আসিফ নজরুল মনে করেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় জনগণের মধ্যে কিছুটা আশঙ্কা স্বাভাবিক। তিনি বলেন,
“১৬-১৭ বছর নির্বাচন হয়নি। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি। তাই এবার নির্বাচনের প্রতি জনগণের মধ্যে প্রবল আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।”
জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন,
“জামিন দেওয়ার সিদ্ধান্ত শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের প্রতিবেদনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভিডিও ফুটেজ বা অডিও প্রমাণ থাকলে ভিন্ন সিদ্ধান্ত হয়।”
তিনি আরও বলেন,
“যেখানে জামিন পাওয়ার যোগ্যতা রয়েছে, সেখানে জামিন দেওয়া স্বাভাবিক। কিন্তু যারা জামিন পেয়ে পুনরায় অপরাধ করতে পারে বা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে সক্রিয় হতে পারে—তাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।”
আসিফ নজরুল জানান, আদালতের কাজের চাপ কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
“একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে মামলার জট কমে। আদালত সংস্কারে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে, এর সুফল জনগণ পাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল