ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের আলটিমেটাম
বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
সংগঠনটির অভিযোগ— গভর্নর নিজের ক্ষমতার সীমা অতিক্রম করে বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী ঘোষণা দিয়েছেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি দেশের সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার মূল্য ‘শূন্য’ ঘোষণা করেন, যা বিনিয়োগকারীদের মতে সম্পূর্ণ বেআইনি ও অগ্রহণযোগ্য।
বিনিয়োগকারীদের ক্ষোভ ও দাবি
বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা বলেন,“গভর্নরের কোনো এখতিয়ার নেই শেয়ারের মূল্য ‘শূন্য’ ঘোষণা করার। তিনি শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন।”
তাদের দাবি— শুধু গভর্নর নন, অর্থ উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই সিদ্ধান্তের দায় এড়াতে পারেন না।
তারা গভর্নরের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করে জানান,যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করা হয়, তাহলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
ব্যাংক মার্জার সিদ্ধান্ত ও নতুন কাঠামো
বিতর্কের সূচনা হয় বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে।গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার এক সংবাদ সম্মেলনে জানান,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক— এই পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠন করা হবে।
এর অংশ হিসেবে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।এই প্রশাসকরা ব্যবসা পরিচালনা, মানবসম্পদ, আইটি নিরাপত্তা এবং শাখা কার্যক্রম তদারক করবেন।
নতুন প্রশাসকদের দায়িত্ব বণ্টন
এক্সিম ব্যাংক: নির্বাহী পরিচালক শওকাতুল আলম
সোশ্যাল ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার
গ্লোবাল ইসলামী ব্যাংক: পরিচালক মো. মোকসুদুজ্জামান
ইউনিয়ন ব্যাংক: পরিচালক মোহাম্মদ আবুল হাসেম
গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য আশ্বাস
গভর্নর জানান, এই পাঁচটি ব্যাংকের প্রায় ৭৫০টি শাখা ও ৭৫ লাখ আমানতকারী রয়েছে,তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে।তিনি বলেন, “গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কেবল প্রয়োজনীয় পরিমাণ অর্থই উত্তোলন করুন।”
শেয়ারহোল্ডারদের প্রসঙ্গে তিনি বলেন,“পাঁচটি ব্যাংকের ইকুইটি এখন ঋণাত্মক, তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের শেয়ারমূল্য শূন্য ধরা হবে।তবে কাউকে জরিমানা করা হচ্ছে না।”
নতুন ইসলামী ব্যাংকের মূলধন কাঠামো
নতুন সমন্বিত ইসলামী ব্যাংকের পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা,যা দেশের যেকোনো ব্যাংকের তুলনায় সর্বোচ্চ।গভর্নর জানান, “এই মার্জারের লক্ষ্য হলো ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বৃদ্ধি এবং গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করা।”
রাজনৈতিক প্রভাবের প্রশ্নে গভর্নরের অবস্থান
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হলেগভর্নর বলেন, “এটি সরকারের নয়, দেশের স্বার্থে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত।সরকার বদলালেও জনগণের স্বার্থেই এটি বহাল থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল