ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে
আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আমাদের দাবি মেনে না নিলে ঢাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে।”
তিনি জানান, “বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে, এবং দাবিগুলো তাকে জানানো হয়েছে।”
এর আগে দুপুর পৌনে ১টার দিকে জামায়াতসহ আট দলের প্রতিনিধি দল যমুনায় পৌঁছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি গ্রহণ করে আদিলুর রহমান খান বলেন,
“সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে সম্মিলিত সিদ্ধান্তে না পৌঁছাতে পারলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।”
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল সহকারে যমুনার উদ্দেশে পদযাত্রা করেন।
জামায়াতসহ আট দলের পাঁচ দফা দাবি:
1 নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।2 অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা।3 নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।4 ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।5 রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
গোলাম পরওয়ারের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে যে, সরকারের প্রতি জামায়াতসহ জোটের এই আলটিমেটাম আগামী দিনগুলোতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল