ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বেতন বাড়তে পারে ৭০ থেকে ১০০% , সরকারের অতিরিক্ত খরচ কত হবে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় পে কমিশন।
এ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন তাদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে।সবশেষ ২০১৫ সালে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চালু হয়েছিল। নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন কাঠামো হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে প্রায় পাঁচ বছর ধরে বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নতুন প্রস্তাবে জানিয়েছে,সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক বলেন,
“সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছে। ২০২০ সালে হওয়ার কথা থাকলেও হয়নি। নিয়মিত হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা প্রায় ৩৩ হাজার টাকায় পৌঁছাত।”
এদিকে পে কমিশনের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানান,আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নতুন পে স্কেল প্রস্তাব জমা দেওয়া হতে পারে।তিনি বলেন,
“আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে সরকারি কর্মচারীদের বেতন ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।”
তবে বেতন বাড়লে সরকারের ওপর চাপও বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী,যদি বেতন-ভাতা দ্বিগুণ করা হয়, তাহলে বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি করলে এই খরচ দাঁড়াবে ৭০ থেকে ৭৫ হাজার কোটি টাকা,আর ৮০ শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৬৫ থেকে ৭০ হাজার কোটি টাকা।
অর্থনীতিবিদরা মনে করছেন, বেতন বৃদ্ধি হলে একদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে,তবে অন্যদিকে মুদ্রাস্ফীতির চাপ ও বাজেট ঘাটতির ঝুঁকিও বাড়তে পারে।তাই সরকারের উচিত হবে ধীরে ধীরে বাস্তবায়নযোগ্য একটি কাঠামো নির্ধারণ করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)