ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিএনপি প্রার্থীর ওপর হামলা : যে আদেশ দিলো সরকার
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় সহিংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সরকারের নিন্দা ও তদন্ত নির্দেশ
আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে—এরশাদ উল্লাহ হামলার মূল লক্ষ্য ছিলেন না, ঘটনাস্থলে ছোড়া একটি বিচ্ছিন্ন গুলিতে তিনি আহত হন।
সরকার তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার এই অপরাধমূলক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা রক্ষায় অটল থাকবে।”
অপরাধীদের গ্রেফতারে নির্দেশ
প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে, এবং তাদের দ্রুত বিচারের মুখোমুখি করতে।আজাদ মজুমদার আরও বলেন, “রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা বা ভয়ভীতির কোনো স্থান নেই।”
সিএমপি ইতিমধ্যেই হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান
অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে—“তারা যেন সংযম ও শান্তি বজায় রাখে এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করে।”
আজাদ মজুমদার জানান, সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল