ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এবার যে আসনে থেকে প্রার্থী হবেন হিরো আলম! ভোটযুদ্ধে নতুন চমক
দেশজুড়ে আলোচিত কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি সবার কাছে “হিরো আলম” নামে পরিচিত, আবারও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এবারের নির্বাচনে তিনি ঢাকার মর্যাদাপূর্ণ ঢাকা-১৭ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছেন। আগের মতো এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে নামছেন, যদিও তিনি জানিয়েছেন — কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এখনও আলোচনায় আছেন।
হিরো আলম বলেন, “নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটা একটি প্রতিবাদের প্রতীক। আমি চাই মানুষ যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। আমি ১০০ ভোট পেলেও আপত্তি নেই, গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ যেন ভোট দিতে পারে এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ থাকে।”
ঢাকা-১৭ আসনে এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। কারণ এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে লড়ছেন আন্দালিব রহমান পার্থ, যিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। এছাড়া জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও কয়েকটি দলও প্রার্থী দিচ্ছে। তবে এখন পর্যন্ত হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবেই থাকছেন বলে জানা গেছে।
নির্বাচনে অংশগ্রহণের পেছনে নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করে হিরো আলম আরও বলেন, “আমি গরিব, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই। তারা দেশের মেরুদণ্ড, অথচ সবচেয়ে বেশি অবহেলিত। তাদের কণ্ঠস্বর সংসদে পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করতে চাই।”
ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর আগেও হিরো আলম এই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাজনৈতিক কর্মসূচি প্রচার করছেন এবং জানিয়েছেন — জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?