ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সোনার বাজারে হু হু করে দাম বাড়ছে, দেখুন আজকের সর্বশেষ রেট
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ের ফলে ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। এতে করে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা প্রতি ভরি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করে। সেই দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ সোমবার (৩ নভেম্বর)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এ সমন্বয় আনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং ডলারের বিপরীতে টাকার মানের পরিবর্তনও এই বৃদ্ধির পেছনে প্রভাব ফেলেছে।
আজকের সোনার বাজারদর (৩ নভেম্বর ২০২৫):
২২ ক্যারেট: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।
দেশের স্বর্ণ বাজারে টানা কয়েক মাস ধরে দামের উর্ধ্বগতি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানি খরচ বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল