ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শীত কবে শুরু হবে, জানাল আবহাওয়া অফিস

২০২৫ নভেম্বর ০২ ২১:৪৬:৪৭

শীত কবে শুরু হবে, জানাল আবহাওয়া অফিস

নভেম্বরের পঞ্জিকার পাতায় আজ ২ তারিখ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলে আগামী ১০ নভেম্বর থেকেই শীতের আগমন হতে পারে। মাসের শেষের দিকে ধীরে ধীরে সারা দেশে শীতের তীব্রতা বাড়বে। এদিকে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর ফলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেবে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, সব ঠিক থাকলে ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চল দিয়ে শীতের আগমন শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় প্রথমে শীত অনুভূত হবে।

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শীতের পূর্ণ উপস্থিতি হবে ডিসেম্বরের প্রথমার্ধে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত