ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ঘূর্ণিঝড় ও অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস
চলতি নভেম্বর মাসেও দেশে ঘূর্ণিঝড় এবং স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২ নভেম্বর) প্রকাশিত মাসিক জলবায়ু পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরজুড়ে সামগ্রিকভাবে দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাসের শেষভাগ থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে তা এখনো স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি পরিবর্তনের এই সময়টিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিছুটা বেড়ে যায়। তাই উপকূলীয় অঞ্চলগুলোর জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)