ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কর্মস্থল থেকে কেন ‘পালালেন’ ডিআইজি, কোথায় গেলেন

২০২৫ নভেম্বর ০১ ১১:৩৬:৩৩

কর্মস্থল থেকে কেন ‘পালালেন’ ডিআইজি, কোথায় গেলেন

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ হঠাৎ করেই উধাও! বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার এই ‘অদৃশ্য’ হয়ে যাওয়ায় এখন পুরো একাডেমি ও রাজশাহীজুড়ে চলছে তীব্র আলোচনা ও রহস্যের ঘনঘটা।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তদন্তের মুখে পড়েন বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে সারদা পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ।

ঘটনার দিন সকালেই ঢাকাফেরত পুলিশের একটি বিশেষ টিম একাডেমিতে অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারের খবর আগে থেকেই জানতে পেরে মোটরসাইকেলে চেপে দ্রুত এলাকা ত্যাগ করেন এহসানুল্লাহ। এরপর থেকে তার খোঁজ মিলছে না।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,

“বুধবার সকাল থেকেই ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে অনুপস্থিত আছেন। শুনেছি, ঢাকায় থাকা একটি টিম তাকে আটক করতে এসেছিল। তার অবস্থান জানতে আমরা খোঁজ নিচ্ছি।”

পুলিশের একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়,

“তাকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছিল। বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন। তাই হঠাৎ পালিয়ে যান।”

ঘটনার পর থেকেই রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জোর গুঞ্জন—একজন ডিআইজি কীভাবে কর্মস্থল থেকেই পালাতে পারেন? আর তিনি এখন কোথায় লুকিয়ে আছেন, তা নিয়েও চলছে নানামুখী আলোচনা।

পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এহসানুল্লাহকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো সময় তাকে আটক করা হতে পারে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত