ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শিক্ষকদের জন্য বড় সুখবর

২০২৫ অক্টোবর ৩০ ২২:০২:১৯

শিক্ষকদের জন্য বড় সুখবর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। চলতি অর্থবছরে (২০২৫-২৬) পরিচালন বাজেটের আওতায় বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২৯ অক্টোবর) অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ইন্টারনেট, ফ্যাক্স ও টেলেক্স খাতে বরাদ্দ করা অর্থ থেকে মাসে এক হাজার টাকা হারে ইন্টারনেট বিল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে মাসিক ৫০০ টাকা ব্যয় করা যাবে।

এছাড়া, মাসিক সমন্বয় সভায় যোগদান বা সরকারি কাজে ভ্রমণ করা শিক্ষকেরা সরকারি বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা পাবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই বরাদ্দের আওতায় থাকা অর্থ ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে অব্যয়িত থাকলে ফেরত দিতে হবে।

বরাদ্দের বিষয়ে বলা হয়েছে,

“২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য মোট ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও বরাবর বরাদ্দ প্রদান করা হলো।”

এছাড়া, অর্থ ব্যয়ে যেকোনো অনিয়মের দায়ভার সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তার ব্যক্তিগত দায়িত্বে পড়বে, বলেও সতর্ক করা হয়েছে চিঠিতে।

শিক্ষকদের মধ্যে এ খবর ইতোমধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে, স্কুল পরিচালনার প্রশাসনিক খরচ ও ইন্টারনেট বিলের নিয়মিত বাজেট বরাদ্দকে অনেকেই একটি “ইতিবাচক পরিবর্তন” হিসেবে দেখছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত