ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণের দাম ভরিতে ১৩,০৯৯ টাকা কমলো — ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত জানুন

২০২৫ অক্টোবর ২৭ ২২:৩৮:৪৫

স্বর্ণের দাম ভরিতে ১৩,০৯৯ টাকা কমলো — ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত জানুন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফা মূল্য সমন্বয়ের পর ভরিতে মোট ১৩ হাজার ৯৯ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। সোমবার (২৭ অক্টোবর) রাতে নতুন এই দর ঘোষণা করে বাজুস জানায়, নতুন মূল্য কার্যকর হবে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে।

২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম

সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৩,৬৭৪ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সর্বশেষ দাম অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের হালনাগাদ মূল্য তালিকা নিচে দেওয়া হলো

ক্যারেটপ্রতি ভরির নতুন দাম (টাকা)
২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) ২,০৪,২৮৩
২১ ক্যারেট ১,৯৪,৯৯৯
১৮ ক্যারেট ১,৬৭,১৪৫
সনাতন পদ্ধতি ১,৩৮,৯৪২

রুপার দামও কমলো

সোনার পাশাপাশি রুপার বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। ভালো মানের ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১,২২৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা।

রুপার বিভিন্ন ক্যাটাগরির নতুন মূল্য নিচে দেওয়া হলো —

ক্যারেটপ্রতি ভরির নতুন দাম (টাকা)
২২ ক্যারেট ৪,২৪৬
২১ ক্যারেট ৪,০৪৭
১৮ ক্যারেট ৩,৪৭৬
সনাতন পদ্ধতি ২,৬০১

মোট কত কমলো সোনার দাম

গত তিন দফা সমন্বয়ে মিলিয়ে মোট ১৩,০৯৯ টাকা কমেছে প্রতি ভরি স্বর্ণের দাম। যদিও এই পতনের পরও ২২ ক্যারেটের সোনার দাম এখনো দুই লাখ টাকার ওপরে অবস্থান করছে।প্রসঙ্গত, চলতি মাসের ৬ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

ক্রেতাদের জন্য বাড়তি খরচ

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি ক্রেতাদের দিতে হবে। অর্থাৎ ঘোষিত দামের সঙ্গে এই অতিরিক্ত খরচ যুক্ত হয়ে ক্রয়ের সময় মোট মূল্য কিছুটা বেশি হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত