ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আবারও কমলো স্বর্ণের দাম, নতুন রেকর্ডে ২২ ক্যারেট স্বর্ণের দাম জেনেনিন
দেশের স্বর্ণবাজারে আবারও স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।
রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে, চলতি মাসের ২২ অক্টোবর টানা আট দফা বৃদ্ধির পর বাজুস শেষবার স্বর্ণের দাম কমিয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দরে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে।
২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা
স্বর্ণের এই ওঠানামা এখন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার বৃদ্ধি এবং ২০ বার হ্রাস করা হয়েছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য অস্থিরতার পাশাপাশি ডলারের বিনিময় হার ও স্থানীয় চাহিদার প্রভাবেই বাংলাদেশে এতো ঘন ঘন দাম সমন্বয় করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল