ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আরো কমলো সোনার দাম, সোমবার থেকে কার্যকর

২০২৫ অক্টোবর ২৬ ২২:৪২:৩৪

আরো কমলো সোনার দাম, সোমবার থেকে কার্যকর

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম কমানো হয়েছে ১,০৩৮ টাকা। নতুন দামে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে সারা দেশে সোনা বিক্রি হবে।

রবিবার (২৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ নতুন দর ঘোষণা করে। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে ‘তেজাবি সোনা’ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে, তাই দাম সমন্বয় করা হয়েছে।

ক্যারেটের মানপ্রতি ভরি মূল্য (টাকা)
২২ ক্যারেট ২,০৭,৯৫৭
২১ ক্যারেট ১,৯৮,৪৯৮
১৮ ক্যারেট ১,৭০,১৪৩
সনাতন পদ্ধতি ১,৪১,৪৯৬

(রুপার দাম অপরিবর্তিত)

ক্যারেটের মানপ্রতি ভরি মূল্য (টাকা)
২২ ক্যারেট ৪,৬৫৪
২১ ক্যারেট ৪,৪৪৪
১৮ ক্যারেট ৩,৮০২
সনাতন পদ্ধতি ২,৮৫৮

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত