ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সোনার বাজারে বড় ধস, আজ প্রতি ভরি সোনার দাম জেনেনিন

২০২৫ অক্টোবর ২৬ ১৯:৪৫:১০

সোনার বাজারে বড় ধস, আজ প্রতি ভরি সোনার দাম জেনেনিন

বৈশ্বিক স্বর্ণবাজারে বড় ধরনের পতনের প্রভাবে বাংলাদেশের বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়েছে। একদিনে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে এককভাবে সবচেয়ে বড় হ্রাস। এর পরও ২২ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ টাকার উপরে অবস্থান করছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২২ অক্টোবর) রাতে নতুন দাম ঘোষণা করে। এই মূল্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে এবং আজ রবিবারও (২৬ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম

ক্যারেটের মানপ্রতি ভরি মূল্য (টাকা)
২২ ক্যারেট ২,০৮,৯৯৬
২১ ক্যারেট ১,৯৯,৫০১
১৮ ক্যারেট ১,৭০,৯৯৪
সনাতন পদ্ধতি ১,৪২,২১৯

নোট: বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং সর্বনিম্ন ৬% মেকিং চার্জ প্রযোজ্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত