ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

২০২৫ অক্টোবর ২০ ১৮:৪৪:১৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

সাম্প্রতিক সময়ের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে অগ্নি নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (১৯ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে অগ্নি দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচ, এসি, প্লাগ ও ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ আছে কি না তা নিশ্চিত করতে হবে।

মাউশির পক্ষ থেকে আরও বলা হয়, এসব বিষয় সঠিকভাবে অনুসরণ করলে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনাটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাসমূহ

চলতি অক্টোবর মাসেই দেশজুড়ে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে।

১৪ অক্টোবর: রাজধানীর মিরপুরের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে প্রাণ হারান ১৬ জন।

১৬ অক্টোবর: চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় আগুন লাগে, নিয়ন্ত্রণে আসে ১৭ ঘণ্টা পর।

১৮ অক্টোবর: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা।

এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে মাউশি এই পদক্ষেপ নিয়েছে।

মাউশির বার্তা

“অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।সামান্য সচেতনতাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে।”— মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত