ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চুল পড়া কমাতে ফলেই মিলবে সমাধান, রোজ খান এই ৫টি ফল
আজকাল অল্প বয়সেই চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া কিংবা চুল গজাতে দেরি হওয়া—এমন সমস্যায় ভুগছেন অনেকেই। বাজারে পাওয়া নানা রকম তেল, শ্যাম্পু কিংবা হেয়ার ট্রিটমেন্ট ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না অনেক সময়েই। অথচ, চুলের স্বাস্থ্য ফেরাতে সবচেয়ে সহজ, প্রাকৃতিক এবং দীর্ঘস্থায়ী সমাধান লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারের মাঝেই।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, কিছু সাধারণ ফল নিয়মিত খাওয়ার মাধ্যমে চুল পড়া কমানো এবং নতুন চুল গজানো সম্ভব। কারণ, ফলের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে, ফলিকলকে উদ্দীপিত করে এবং চুলকে করে প্রাণবন্ত ও উজ্জ্বল।
চলুন জেনে নিই এমন ৫টি ফল সম্পর্কে, যেগুলো নিয়মিত খেলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
১. অ্যাভোকাডো – চুলের ‘সুপারফুড’
অ্যাভোকাডোতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, বায়োটিন, ভিটামিন বি, ই এবং সি।এই উপাদানগুলো চুলের ফলিকলকে সুস্থ রাখতে সহায়তা করে, মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায় এবং কেরাটিন উৎপাদন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।
উপকারিতা:চুলের গোড়া শক্ত হয় চুল ভাঙা ও শুষ্কতা কমেফলিকল সজীব থাকে
২. বেরি জাতীয় ফল – অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাম্পবেরির মতো ফলগুলিতে থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা চুলের গঠন মজবুত করে এবং ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।
উপকারিতা:চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়েনতুন চুল গজাতে সহায়তা করে
৩. পেঁপে – সহজলভ্য ও কার্যকর
পেঁপেতে রয়েছে ভিটামিন এ, যা সিবাম নামক প্রাকৃতিক তেল তৈরি করে। এটি মাথার ত্বককে আর্দ্র রাখে এবং চুলকে হাইড্রেটেড করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি, ফোলেট এবং এনজাইম, যা মাথার মৃত কোষ দূর করতে সাহায্য করে।
উপকারিতা: চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে চুলের উজ্জ্বলতা বাড়ায়
৪. কমলালেবু – ভিটামিন সি এর সেরা উৎস
কমলালেবু চুলের জন্য খুবই উপকারী। এতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি করে, যা চুলকে শক্তিশালী করে। সেইসঙ্গে এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং শুষ্কতা রোধ করে।
উপকারিতা: চুল ভাঙা রোধমাথার ত্বক হাইড্রেট রাখে
৫. আনারস – পুষ্টিগুণে ভরপুর
আনারসে রয়েছে ব্রোমেলিন নামের এক বিশেষ এনজাইম, যা মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াতে সহায়তা করে। এটি নতুন চুল গজাতে সাহায্য করে এবং খুশকি বা চুলকানি কমায়।
উপকারিতা: চুলের গোড়া মজবুত করেখুশকি দূর করে
রোজ ফল খাওয়া কি জরুরি?
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলগুলো রাখলে চুলের গোড়া হবে মসৃণ, চুল পড়া কমবে এবং চুল হবে ঘন ও প্রাণবন্ত। ভিটামিন সি সমৃদ্ধ ফল কোলাজেন উৎপাদন উন্নত করে এবং চুলের ফলিকলকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।
চুল ভালো রাখতে কিছু পরামর্শ:
প্রতিদিন অন্তত ২ ধরনের ফল খান
পর্যাপ্ত পানি পান করুন
ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন
প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন
চুলের যত্ন শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও শুরু হওয়া জরুরি। তাই, যতটা সম্ভব প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিন—এবং খাদ্যতালিকায় ফল রাখুন নিয়মিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)