ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়া না তারেক রমহান? অবশেষে মুখ খুললেন ফখরুল ইসলাম

২০২৫ অক্টোবর ১৯ ১৫:৪৬:৩৭

খালেদা জিয়া না তারেক রমহান? অবশেষে মুখ খুললেন ফখরুল ইসলাম

বিএনপি আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে দেশের প্রধানমন্ত্রী কে হবেন—এ নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আমাদের দলে কোনো বিভ্রান্তি বা দ্বন্দ্ব নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সম্পূর্ণ সুস্থ হয়ে দায়িত্ব পালনের মতো অবস্থায় থাকেন, তাহলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। আর যদি তিনি শারীরিকভাবে অক্ষম থাকেন, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নেবেন।”

ফখরুল বলেন, “আমাদের দলের সবাই এ বিষয়ে একমত। এখানে কোনো বিতর্ক বা বিভক্তি নেই। নেতৃত্বের বিষয়টি পরিষ্কার।”

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা আমরা দেখছি না। তবে তার নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের দলীয় দাবি। তার জন্য প্রয়োজনীয় আবাসন, অফিস এবং পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। সব প্রস্তুতি প্রায় শেষ।”

বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রচারণায় অংশ নেবেন কিনা—এমন প্রশ্নে ফখরুল বলেন, “এটা পুরোপুরি নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। তিনি বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি নেতা। যদি তিনি প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে সেটি বিএনপির জন্য হবে বিশাল শক্তি ও অনুপ্রেরণা।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত