ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসির হ্যাটট্রিকে শেষ হলো ম্যাচ,ইতিহাস গড়ল আর্জেন্টাইন সুপারস্টার

২০২৫ অক্টোবর ১৯ ১০:২৮:২৫

মেসির হ্যাটট্রিকে শেষ হলো ম্যাচ,ইতিহাস গড়ল আর্জেন্টাইন সুপারস্টার

মায়ামির জিওডিস পার্ক আজ হোলো মেসির জাদুর মঞ্চ। এমএলএসের ২০২৫ সালের নিয়মিত মৌসুমের শেষ দিনে লিওনেল মেসি ন্যাশভিলের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ এক অ্যাসিস্ট করেছেন, আর শেষপর্যন্ত ইন্টার মায়ামি ৫-২ গোলে বড় জয় পায়।

৩৫তম মিনিটে জর্দি আলবারের কাছ থেকে বল পেয়ে মেসি একক দৌড়ে ন্যাশভিলের ডিফেন্ডারদের কাটিয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধের শেষের দিকে ন্যাশভিল সমতা আনে, তবে দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান মেসি। ৮১তম মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের যোগ করা সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

এই হ্যাটট্রিকের সঙ্গে মেসি ২০২৫ এমএলএস গোল্ডেন বুটও নিশ্চিত করেছেন। ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার শিরোপা এখন তাঁর হাতে। এছাড়া ১৯টি অ্যাসিস্টের সঙ্গে মোট অবদান ৪৮ গোল। এর ফলে তিনি এখন শীর্ষ গোলদাতা কার্লোস ভেলার ঠিক এক গোল পিছনে।

মায়ামি নিয়মিত মৌসুম শেষ করেছে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে, ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে আবার ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত