ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ হাউস থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ ঘন ধোঁয়া বের হতে দেখা যায় কার্গো এলাকার ভেতর থেকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের সূত্রপাত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনাকার্গো ভিলেজে কর্মরত তারেকুল ইসলাম জানান,
“আমরা কাজ শেষ করে বের হয়ে যাই। মাত্র ১০ মিনিট পরই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।”
অন্য এক সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) কর্মচারী বলেন,
“কার্গো ভিলেজের সব কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ বিশাল। আগামী কয়েক মাস হয়তো কাজ বন্ধ থাকবে।”
ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর তৎপরতাঅগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। হাজারো মানুষ জড়ো হন ৮ নম্বর গেট ও বিমানবন্দর গোলচত্বরে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে কারণ ভেতরে দাহ্য পদার্থ ও কেমিক্যাল রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তে একটি বিশেষ টিম কাজ করছে।
ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কাএখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা না গেলেও প্রাথমিকভাবে কয়েকজন কর্মচারী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।আগুনে বিপুল পরিমাণ আমদানি পণ্য ও কাগজপত্র পুড়ে গেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল