ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের সকল ব্যাংক নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা

২০২৫ অক্টোবর ১৭ ০৭:৫৫:২৭

দেশের সকল ব্যাংক নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা

হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে শনিবার (১৮ অক্টোবর) ব্যাংকের নির্দিষ্ট শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোকে অর্থ গ্রহণের কার্যক্রম চালিয়ে যেতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে শনিবার দিনব্যাপী হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা থাকবে এবং হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার কাজ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত