ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
নতুন কর্মসূচির ঘোষণা দিলেন শিক্ষকরা
২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছে বেসরকারি শিক্ষকরা। এর পরিবর্তে তারা ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা।
এর আগে দুপুরে যমুনা অভিমুখে ‘লং মার্চ’ করার কথা ছিল শিক্ষকদের, তবে সেটি স্থগিত করে তারা ঘোষণা দেন— সরকার তাদের দাবি না মানা পর্যন্ত সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধি দল। তবে বৈঠক শেষে শিক্ষকরা অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন এবং তাদের দাবি বিবেচনায় নেননি।
বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,
“যে রাষ্ট্র ৬ লাখ শিক্ষক-কর্মচারীর ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের উচিত শিক্ষাব্যবস্থাকে বন্ধ করে সবাইকে ছুটি দেওয়া।”
তিনি আরও বলেন,
“আমরা উপদেষ্টাকে বলেছি— আপনি আমাদের বাবার মতো। শুধু আমাদের ডাল-ভাতের ব্যবস্থা করে দিন। আমরা কোনো বিলাসিতা চাই না। কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে আসেননি।”
শিক্ষকদের দাবি, অন্তত এ বছর বাড়িভাড়া ১০ শতাংশ বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে আরও ১০ শতাংশ বৃদ্ধির প্রতিশ্রুতি দিতে হবে। প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকা আবশ্যক বলে তারা জানিয়েছেন।
বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের তিন দফা দাবির মূল বিষয়গুলো হলো—
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া,
বার্ষিক ইনক্রিমেন্ট পুনর্বহাল,
এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের রোডম্যাপ ঘোষণা।
সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২ হাজার টাকা) প্রস্তাব করা হয়েছে, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)