ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আবু ত্বহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে নতুন বিতর্কের ঝড় তুললেন তার স্ত্রী

২০২৫ অক্টোবর ১৬ ১৮:৫৩:৫৩

আবু ত্বহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে নতুন বিতর্কের ঝড় তুললেন তার স্ত্রী

আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। তাঁর স্ত্রী সাবিকুন নাহার সম্প্রতি এক লাইভ টক শোতে যুক্ত হয়ে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।

তিনি জানান, বিয়ের পর থেকেই ত্বহা নিয়মিতভাবে তাঁকে শাসনের নামে মারধর করতেন। এমনকি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাঁর খোঁজ নেননি বলে অভিযোগ করেন তিনি। সাবিকুন নাহারের ভাষ্য, “ত্বহা প্রায় দুই দিন পরপরই আমাকে মারধর করতেন। অনেক সময় ঘরে চিৎকার-চেঁচামেচি করে জিনিসপত্র ভাঙচুরও করতেন।”

তিনি আরও বলেন, “আমি না খেয়ে থেকেও তাঁর জন্য রান্না করেছি, খাইয়েছি, কিন্তু কোনোদিন কৃতজ্ঞতা দেখিনি। তাঁর ‘যা ইচ্ছা তাই করার’ স্বভাবের কারণে আমাদের সংসার ভেঙে গেছে।”

সাবিকুন নাহার দাবি করেন, এসব ঘটনার স্পষ্ট প্রমাণ থাকলেও আবু ত্বহা প্রকাশ্যে সব অভিযোগ অস্বীকার করছেন এবং অন্যদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।

এই অভিযোগ প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে। অনেকেই আবু ত্বহার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টি আরও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত