ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরিক্ষায় ফেল করেছেন, জেনেনিন: কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন

২০২৫ অক্টোবর ১৬ ১১:২০:৩০

এইচএসসি পরিক্ষায় ফেল করেছেন, জেনেনিন: কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন দেখা দিয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই এইবার পাস করতে পারেননি।

ফলাফলের এই বিপর্যয় শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা পাসের হারের হঠাৎ পতনের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

যেসব শিক্ষার্থী ফলাফলে সন্তুষ্ট নন, তারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক এবং শুধুমাত্র rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। কোনো শিক্ষা বোর্ড বা অন্য কোনো দপ্তরে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের মূল দিকনির্দেশ:

আবেদন সম্পূর্ণ অনলাইনে।

বিস্তারিত ধাপে ধাপে নির্দেশাবলী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রধান সংবাদমাধ্যমে প্রকাশিত হবে।

শিক্ষার্থীদের ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

ফলাফল জানা

ফলাফল প্রকাশের সময় সকাল ১০টায় দেশজুড়ে একযোগে সমস্ত বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে জানা গেছে। পরীক্ষার্থীরা চাইলে educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বা মোবাইল থেকে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল দেখতে পারবেন।

ফলাফলের এই পতন এবং পুনঃনিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতির মান নিয়ে নতুন করে বিতর্কও শুরু হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত