ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

“আমি গুম হতে পারি”—এনসিপির কেন্দ্রীয় নেতার চরম সতর্কবার্তা

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৩ ১২:১৬:৫৬

“আমি গুম হতে পারি”—এনসিপির কেন্দ্রীয় নেতার চরম সতর্কবার্তা

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাময়িক অব্যাহৃত কেন্দ্রীয় নেতা মুনতাসির মাহমুদ নিজেকে গুমের আশঙ্কায় আছেন বলে প্রকাশ করেছেন। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, জুলাইয়ের গাদ্দার তাকে বলেছে, এই চেয়ারম্যান (রেড ক্রিসেন্ট) জামায়াতের লোক এবং আওয়ামী লীগ পুনর্বাসন করছে। এই ষড়যন্ত্রের কারণে তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না।

মুনতাসির আরও জানান, পুলিশের সাম্প্রতিক হামলা তাদের উপর সরাসরি গাদ্দারের নির্দেশে হয়েছে। তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ হলেও, সব প্রমাণ রক্ষার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিতে শান্তিপূর্ণ অবস্থান করছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে তাকে গুম করা হতে পারে। তবে ফোন চার্জ শেষ হওয়ায় তিনি ধাপে ধাপে সব প্রমাণ ফাঁস করবেন।

তিনি তার পোস্টে যোগ করেন, দেশের ও জনগণের পক্ষে এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তার অবস্থান স্পষ্ট। জীবন যাক, তবে তিনি জুলাইয়ের সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেবেন না। তিনি মানুষের ভালোবাসা ও আল্লাহর উপর ভরসা রাখছেন।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। একইসাথে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে শোকজ নোটিশও পাঠানো হয়েছে। এনসিপির দপ্তর সেলের সদস্য স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।

এছাড়া, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকেও তার চুক্তি বাতিল করা হয়েছে। বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, তার নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর ভিত্তিতে চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো, যা রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত