ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সৌদি বাদশাহ এক ঘোষণাতেই পাল্টে গেলো নিয়ম : ভিসাধারীর জন্য উন্মুক্ত
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এখন থেকে দেশটিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী মুসলমানই ওমরাহ পালন করতে পারবেন। অর্থাৎ, ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট কিংবা কর্মসংস্থান — যেকোনো ভিসা নিয়েই এখন পবিত্র ওমরাহ পালন করা যাবে।
রবিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মুসলমানদের জন্য ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সৌদি সরকারের দীর্ঘদিনের সেই উদ্যোগেরই অংশ, যার মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য মক্কা ও মদিনায় সফরকে সহজলভ্য ও আধুনিক সেবা নির্ভর করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই উদ্যোগের ফলে হজ ও ওমরাহ খাতের সেবাগুলো আরও প্রসারিত হবে, এবং বিশ্বজুড়ে আরও বেশি মুসলমান এই সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি এটি ভিশন–২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওমরাহ প্রক্রিয়া সহজ করতে সৌদি সরকার ইতোমধ্যেই চালু করেছে ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’, যেখানে অনলাইনে সরাসরি আবেদন করা, প্যাকেজ নির্বাচন, ওমরাহ পারমিট গ্রহণ, সময় নির্ধারণ ও বিভিন্ন সেবা বুকিং করার সুযোগ রয়েছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানিয়েছে—
“দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা প্রদান করতে এবং তাদের আধ্যাত্মিক যাত্রাকে নিরাপদ, সুশৃঙ্খল ও পরিপূর্ণ অভিজ্ঞতায় রূপ দিতে।”
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী ওমরাহ পালনে আগ্রহী মুসলমানদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে, বিশেষ করে ভিসা প্রক্রিয়ায় জটিলতা ছাড়াই এখন অনেকে সহজেই পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)