ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৫ দিনে দুটি করে ম্যাচ ব্রাজিল-আর্জেন্টিনার, জেনেনিন কবে কখন কার খেলা

২০২৫ অক্টোবর ০৬ ১৬:৩৫:২৪

৫ দিনে দুটি করে ম্যাচ ব্রাজিল-আর্জেন্টিনার, জেনেনিন কবে কখন কার খেলা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রস্তুতির সময়টাকে কাজে লাগাতে মাঠে নামছে বিশ্বের দুই পরাশক্তি— আর্জেন্টিনা ও ব্রাজিল। অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে দল দুটি।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র সফরে, আর কার্লো আনচেলত্তির ব্রাজিল খেলবে এশিয়া সফরে। দুজনই ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছেন।

আর্জেন্টিনা অক্টোবর উইন্ডো শুরু করবে ১১ অক্টোবর ভোর ৬টায়, প্রতিপক্ষ ভেনেজুয়েলা, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। এর তিন দিন পর ১৪ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর সঙ্গে—যারা বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫৭তম স্থানে।

আর্জেন্টিনার চীন সফর ও মেক্সিকোর বিপক্ষে খেলার প্রাথমিক পরিকল্পনা বাতিল হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে এই দুটি দলকেই বেছে নিয়েছে এএফএ। আগামী নভেম্বরে স্কালোনির দল যাবে আফ্রিকা ও এশিয়া সফরে, যেখানে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

এদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে এশিয়ায়। আনচেলত্তির দল ইতোমধ্যেই পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার সিউলে। সেখানে ১০ অক্টোবর ভোর ৫টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ, আর দ্বিতীয়টি ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে।

২০২২ বিশ্বকাপের আগেও ব্রাজিল এশিয়া সফর করেছিল, যেখানে দক্ষিণ কোরিয়াকে ৫-১ ও জাপানকে ১-০ গোলে হারিয়েছিল। আসন্ন সিরিজেও একই ভেন্যুতে খেলবে তারা।

ব্রাজিল ও আর্জেন্টিনার অক্টোবরের ম্যাচসূচি

দল প্রতিপক্ষ তারিখ সময় (বাংলাদেশ সময়) ভেন্যু

আর্জেন্টিনা ভেনেজুয়েলা ১১ অক্টোবর ভোর ৬:০০ হার্ড রক স্টেডিয়াম, মায়ামি

আর্জেন্টিনা পুয়ের্তো রিকো ১৪ অক্টোবর ভোর ৬:০০ সোলজার ফিল্ড, শিকাগো

ব্রাজিল দক্ষিণ কোরিয়া ১০ অক্টোবর ভোর ৫:০০ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম

ব্রাজিল জাপান ১৪ অক্টোবর ভোর ৪:৩০ টোকিও ন্যাশনাল স্টেডিয়াম

উল্লেখযোগ্য স্কোয়াড

ব্রাজিল স্কোয়াড: বেন্তো, এডারসন, কাইয়ো হেনরিক, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালায়েস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, পাকেতা, মার্টিনেল্লি, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র প্রমুখ।

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ প্রমুখ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত