ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
১০ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার গণমাধ্যমের সঙ্গে এক সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দেন। তিনি বলেন, “ভোটের দায়িত্বে যারা থাকেন—চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও হাজতিরা—তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই আমরা। এটি আইনে আগে থেকেই ছিল, এবার বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছি।”
সিইসি আরও যোগ করেন, “আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন চাই। সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।” এছাড়া তিনি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবেলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংলাপে সিইসি জানান, এই মুহূর্তে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, ৪৩ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত, এবং নারী-পুরুষ ভোটারের বৈষম্য ৩০ লাখ থেকে কমে ১৮ লাখে নেমেছে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর পরিকল্পনা নিয়েছে ইসি। সিইসি জানান, এটি বাস্তবায়নের আগে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।
সংলাপের আয়োজন করেন ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা। ইতোমধ্যে ইসি সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেছে। আগামী ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল