ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাত্র এক কাপ পানীতেই হাই ব্লাড প্রেসার হবে নিয়ন্ত্রণে — বিশেষজ্ঞদের পরামর্শ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
প্রকৃতিতে এমন কিছু পানীয় আছে, যেগুলো শুধু সতেজই করে না, বরং রক্তচাপ নিয়ন্ত্রণেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এসব পানীয়তে থাকে অ্যান্টি–অক্সিডেন্ট, পলিফেনল এবং নাইট্রেট, যা রক্তনালি প্রসারিত ও শিথিল করে এবং শরীরের প্রদাহ কমায়। ফলস্বরূপ, হৃৎপিণ্ড থাকে আরও সুস্থ ও কর্মক্ষম।
চলুন জেনে নিই, এমন পাঁচটি প্রাকৃতিক পানীয় সম্পর্কে, যেগুলো রাতে ঘুমানোর আগে খেলে উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে ????
১. গ্রিন টি
গ্রিন–টির উপকারিতা অনেক। এর প্রধান উপাদান ক্যাটেচিন, যা রক্তনালিকে নমনীয় রাখে ও প্রদাহ কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন–টি পান করলে সিস্টোলিক চাপ প্রায় ২ mmHg এবং ডায়াস্টোলিক চাপ প্রায় ১.৭ mmHg পর্যন্ত কমতে পারে।এতে থাকা এল-থিয়ানিন মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে রাতে ঘুমের সমস্যা থাকলে ক্যাফেইনমুক্ত গ্রিন টি বেছে নিন।
২. জবা ফুলের চা
জবা ফুলের পাপড়ি থেকে তৈরি এই চা রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ কার্যকর। এতে থাকা অ্যান্থোসায়ানিন ও পলিফেনল রক্তনালিকে প্রশস্ত করে, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।সবচেয়ে ভালো দিক হলো, এটি ক্যাফেইনমুক্ত, তাই রাতে ঘুমানোর আগে পান করাই আদর্শ। নিয়মিত পান করলে খারাপ কোলেস্টেরলও কমে।
৩. বিটের জুস
বিটের জুসে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপ নেয়। এটি রক্তনালি শিথিল করে, ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে।চিনি ছাড়া ঘরে তৈরি তাজা বিটের জুস সবচেয়ে উপকারী।
৪. ডালিমের রস
ডালিমের রসে থাকে অ্যান্টি–অক্সিডেন্ট ও পলিফেনল, যা রক্তনালির কার্যকারিতা বৃদ্ধি করে। এটি শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায়, রক্তচাপ কমায় এবং হৃদ্যন্ত্রকে রাখে শক্তিশালী।তবে প্রাকৃতিক চিনি থাকার কারণে পরিমিত পরিমাণে পান করা শ্রেয়।
৫. ওট মিল্ক
ওট মিল্ক হচ্ছে পুষ্টিকর উদ্ভিজ্জ পানীয়, যা কোলেস্টেরল কমাতে সহায়ক। এতে থাকা বিটা-গ্লুকান নামের দ্রবণীয় ফাইবার হৃদ্রোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।রাতে এক কাপ হালকা গরম ওট মিল্ক পান করলে ঘুমও ভালো হয়।
সতর্কতা ও পরামর্শ
এই পানীয়গুলো কোনো জাদুকরি সমাধান নয়। এগুলো হবে শুধু একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক প্রশান্তি ও চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এই পানীয়গুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে।কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)