ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিষ গিলে ফেলার প্রত্যয় ব্যক্ত করলেন মোদি

২০২৫ সেপ্টেম্বর ১৪ ২০:১১:৪৮

বিষ গিলে ফেলার প্রত্যয় ব্যক্ত করলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধীদের কটূক্তি তিনি ভগবান শিবের ভক্ত হিসেবে “বিষ গিলে ফেলার মতো” মেনে নেবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) আসামের দারাং জেলায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। খবর এনডিটিভি।

সম্প্রতি মোদির প্রয়াত মা হীরাবেনকে নিয়ে কটূক্তি করা হলে তা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই প্রসঙ্গেই তিনি বলেন,

“আমি জানি কংগ্রেস ও তাদের ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে— মোদি আবারও কাঁদছে। কিন্তু জনগণই আমার ভগবান, আমার প্রভু। তাদের সামনে যদি কষ্ট না বলি, তবে কোথায় বলব? তাদের কাছেই আমার রিমোট কন্ট্রোল।”

সমাবেশে তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজই তার মূল লক্ষ্য। এরপর কয়েকটি নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন মোদি।

‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গের তাৎপর্য

মোদির বক্তব্যে ব্যবহৃত “রিমোট কন্ট্রোল” শব্দটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এর আগে তিনি কংগ্রেসের সময়কার প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে “রিমোট কন্ট্রোলে চলা প্রধানমন্ত্রী” বলে সমালোচনা করেছিলেন। এবার নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন— তার কোনো রাজনৈতিক রিমোট কন্ট্রোল নেই, জনগণই একমাত্র নিয়ন্ত্রণকর্তা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত