ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাকসু নির্বাচন : আবারও শুরু হলো ভোট গণনা, ফলাফলের নতুন সময় ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ১২ ২০:১৫:১৯

জাকসু নির্বাচন : আবারও শুরু হলো ভোট গণনা, ফলাফলের নতুন সময় ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা সাময়িকভাবে বন্ধের পর পুনরায় শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা পুনরায় শুরু হয়। এর আগে বিকেলে নির্বাচন কমিশন জরুরি সভার আহ্বান করে ভোট গণনা স্থগিত করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

তিনি বলেন,

“আমাদের একজন সহকর্মী মারা যাওয়ায় আমরা কিছু সময় ভোট গণনা স্থগিত রেখেছিলাম। জুমার নামাজের সময়ও কিছুক্ষণ গণনা বন্ধ ছিল। এখন ভোট গণনা অব্যাহত রয়েছে। যেহেতু হাতে গণনা হচ্ছে, সঠিক সময় বলা যাচ্ছে না। তবে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।”

ভোটগ্রহণ প্রক্রিয়া

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর ভোট গণনা শুরু হয়।

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত