ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে ব্যালট পেপার আসেনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। তবে শুরুতেই দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ১০ নম্বর হলে ভোটগ্রহণ শুরু হয় প্রায় পৌনে এক ঘণ্টা দেরিতে।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যালট পেপার সময়মতো পৌঁছায়নি। ফলে বাধ্য হয়ে ৪৫ মিনিট পর ভোটগ্রহণ শুরু করতে হয়েছে।
শিক্ষার্থীদের ক্ষোভ
ভোট শুরুর বিলম্বে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে। এ হলে মোট ভোটার সংখ্যা ৫২২ জন।
সার্বিক ভোট পরিস্থিতি
এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোট গ্রহণ চলছে।
ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
ছাত্র হলগুলোর ভোটার সংখ্যা
আল বেরুনী হল: ২১০ জন
আ ফ ম কামালউদ্দিন হল: ৩৩৩ জন
মীর মশাররফ হোসেন হল: ৪৬৪ জন
শহীদ সালাম-বরকত হল: ২৯৮ জন
মওলানা ভাসানী হল: ৫১৪ জন
শহীদ রফিক-জব্বার হল: ৬৫০ জন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ৩৫০ জন
২১ নম্বর ছাত্র হল: ৭৩৫ জন
জাতীয় কবি নজরুল হল: ৯৯২ জন
তাজউদ্দীন আহমদ হল: ৯৪৭ জন
ছাত্রী হলগুলোর ভোটার সংখ্যা
নওয়াব ফয়জুন্নেসা হল: ২৭৯ জন
জাহানারা ইমাম হল: ৩৬৭ জন
প্রীতিলতা হল: ৩৯৬ জন
বেগম খালেদা জিয়া হল: ৪০৩ জন
সুফিয়া কামাল হল: ৪৫৬ জন
১৩ নম্বর ছাত্রী হল: ৫১৯ জন
১৫ নম্বর ছাত্রী হল: ৫৭১ জন
রোকেয়া হল: ৯৫৬ জন
ফজিলাতুন্নেছা হল: ৭৯৮ জন
তারামন বিবি হল: ৯৮৩ জন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল