ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যত বেশি টাকা, তত বেশি সমস্যা: এমবাপে

২০২৫ সেপ্টেম্বর ১১ ১০:৩৮:২৬

যত বেশি টাকা, তত বেশি সমস্যা: এমবাপে

তারকাখচিত ফুটবলারদের জীবন নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই। ইউরোপীয় ফুটবলে কিংবা সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোতে তারকা খেলোয়াড়দের জন্য গুনতে হচ্ছে অঢেল টাকা। তরুণ অনেক ফুটবলারের জীবনও বদলে যাচ্ছে মুহূর্তেই। বিলাসী জীবনে তারা অভ্যস্ত হয়ে উঠছেন।

কিন্তু এত টাকা আসলেই সুখ বয়ে আনে? না, উল্টো সমস্যার পাহাড় ডেকে আনে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে খোলাখুলি বলেছেন তারকাখ্যাতি আর টাকার উল্টো পিঠের গল্প।

তিনি জানান, ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন বলেই এত সমস্যার মাঝেও তিনি খেলাটার সঙ্গে জড়িয়ে আছেন। নইলে এই অন্ধকার দিকগুলো তাকে অনেক আগেই দূরে সরিয়ে দিত।

এমবাপের ভাষায়—“যত বেশি টাকা আসে, তত বেশি সমস্যা বাড়ে। বাইরে থেকে সবকিছু ঝলমলে মনে হলেও ভেতরে ভেতরে যে কী ধরনের চাপ, মানসিক অস্থিরতা থাকে, তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না।”

ফুটবলের গ্ল্যামারাস দুনিয়ার অন্তরালের বাস্তবতা নিয়ে এমবাপে এমনকি তার সন্তানদেরও ফুটবল বেছে নিতে নিরুৎসাহিত করবেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, দর্শকেরা আসলেই সৌভাগ্যবান। কারণ তারা কেবল মাঠের খেলা দেখতে পান, কিন্তু এর পেছনের গোপন জগতের সঙ্গে পরিচিত হতে হয় না।

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত