ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন : যে ঘোষণা দিলেন উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, অনেক কেন্দ্রে ভোট পড়েছে ৭০ শতাংশ পর্যন্ত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্পাসের তিনটি কেন্দ্র ঘুরে দেখার পর সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এরইমধ্যে অনেক কেন্দ্রে ৭০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। বিকেল ৪টার পরও যারা লাইনে ছিলেন, তাদের ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠিত হচ্ছে।”
কার্জন হল কেন্দ্রে অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, “ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছিল। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। তারপরও ঘটনাটি তদন্ত করা হবে। যদি কেউ দায়ী প্রমাণিত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর ভোট গণনা শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবনে।
ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র হলের ভোটার ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী হলের ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর বাইরে ১৮টি হল সংসদে ২৩৪টি পদে লড়ছেন এক হাজারের বেশি প্রার্থী।
উপাচার্যের দাবি অনুযায়ী, প্রত্যাশার চেয়েও বেশি শিক্ষার্থী ভোট দিতে এসেছেন। ফলে ভোটের দিন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল