ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে ফের আইডি সংকট: খুঁজে পাওয়া যাচ্ছে না সাদিক কায়েমের আইডি
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ভোটের ঠিক আগের দিন আবারও একের পর এক প্রার্থীর ফেসবুক আইডি অকার্যকর হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। সর্বশেষ খবর অনুযায়ী, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খানের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।
শিবিরের নেতাকর্মীরা অভিযোগ করছেন, ইচ্ছাকৃতভাবে সাদিক কায়েমের আইডি ডিজেবল করা হয়েছে। একইভাবে তাদের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খানের আইডিও হঠাৎ অকার্যকর হয়ে গেছে। জানা গেছে, এ প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খানের অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি একের পর এক ডিজেবল হয়েছিল। হামিম অবশ্য তার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না। সেখানে বলা হয়েছে, প্রার্থীদের প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্রহনন, সাইবার বুলিং বা অপপ্রচারের ঘটনা ঘটলে আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেল কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক করে দিয়েছে, নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিংয়ের ঘটনাগুলো বিশেষভাবে পর্যবেক্ষণে রয়েছে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে সাইবার আক্রমণ বা অপপ্রচারকে একেবারেই সহ্য করা হবে না।
সব মিলিয়ে ভোটের আগের দিন সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের আইডি নিয়ে এমন অস্থির পরিস্থিতি নির্বাচনী পরিবেশে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, অনলাইনের এসব কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতাকেও প্রভাবিত করতে পারে।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল