ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
১৯ বছর শেষ, ফুসফুসও প্রায় শেষের দিকে বললেন অভিনেতা আরশ খান
ছোটপর্দার জনপ্রিয় মুখ আরশ খান এবার ব্যক্তিজীবনের এক অন্ধকার অধ্যায় খোলাসা করলেন। দীর্ঘ ১৯ বছর ধরে ধূমপানের কারণে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, ধূমপান ছাড়ার চেষ্টা করতে গিয়ে ভেপে আসক্ত হয়ে পড়েছেন তিনি, আর সেই ভেপের ক্ষতিই তার ফুসফুসকে আরও ভয়ানকভাবে নষ্ট করেছে বলে জানিয়েছেন এ অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে আরশ খান লিখেছেন—“স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে ফ্লেক্স করতে গিয়ে ধূমপান শুরু করেছিলাম। ১৯ বছর কেটে গেছে, আমার ফুসফুসও প্রায় শেষের পথে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ ধরেছিলাম। কিন্তু গত ১৯ বছরে যতটা ক্ষতি হয়েছিল, ভেপ ব্যবহার করার মাত্র ৬ মাসেই তার তিন গুণ ক্ষতি হয়ে গেছে।”
তিনি আরও জানান, সুস্থ জীবনই সবচেয়ে বড় ফ্লেক্স। তার ভাষায়—“তোমরা যারা ধূমপান শুরু করার কথা ভাবছো, অনুগ্রহ করে বিরত থাকো। ধূমপান ছেড়ে দিলে ফুসফুস স্বাভাবিক হতে প্রায় ৯ মাস সময় লাগে, তবে কিছু ক্ষতি কখনো পূরণ হয় না। আর ভেপের কারণে ফুসফুসের যে ক্ষতি হয়, তা একেবারেই অপূরণীয়।”
শেষে তিনি সতর্ক করে লেখেন, “সিগারেট এমন এক প্রেমিকা, যাকে ছাড়লে একেবারেই ছাড়তে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানিও না।”
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল