ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আ.লীগের ঝটিকা মিছিল, নতুন ঘোষণা দিলো সরকার
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত কর্মসূচি অমান্য করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। বেআইনি সমাবেশ ও আকস্মিক মিছিলের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান, আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সরকারের বার্তা
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন—“প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশ মনিটরিং জোরদার করা হবে। যারা এসব তৎপরতার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যাতে যেকোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে পারে, সে বিষয়েও জোর দেওয়া হয়েছে।
প্রেক্ষাপট
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের আয়োজন করে। নিষিদ্ধ থাকা এই ধরনের কর্মসূচি থেকে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি হলো।
সোহাগ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল