ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আবারও বাড়ল সোনার দাম, জেনেনিন আজকের প্রতি ভরি সোনার দাম
নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ৩ হাজার ৪৪৪ টাকা বাড়িয়েছে। নতুন দামে এখন ভরি প্রতি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ১,৭৮,৮৩২ টাকা। এই মূল্য রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।
স্বর্ণের হালনাগাদ দাম (ভরি প্রতি)
| ক্যারেট | নতুন দাম |
|---|---|
| ২২ ক্যারেট | ১,৭৮,৮৩২ টাকা |
| ২১ ক্যারেট | ১,৭০,৭০৩ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৪৬,৩১৩ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,২১,১৬৬ টাকা |
ভ্যাট ও মজুরি
বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ বাজুসের ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
আগের দামের তুলনা
এর আগে গত ১০ মে ভরি প্রতি ২,৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১,৬৯,৯২১ টাকা। সেই দাম কার্যকর হয়েছিল ২২ মে থেকে।
স্বর্ণের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের চাপের কারণে দেশীয় বাজারেও প্রভাব পড়ছে। তবে ক্রেতারা মনে করছেন, বারবার দাম বাড়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা কেনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল