ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এমন পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় ভাসছে বিএনপি
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র্যালি বাতিল করে তারা হাতে নিয়েছে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান। এই জনবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), যা রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনবসতিপূর্ণ ঢাকায় রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করলে শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং প্রচণ্ড জনদুর্ভোগ সৃষ্টি করে। বিএনপির এমন পদক্ষেপ নিঃসন্দেহে অনুকরণীয় রীতি স্থাপন করবে, যা রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় বিএনপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাজধানীর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নেতাদের প্রতি আহ্বান জানান—রাজপথে জনদুর্ভোগ সৃষ্টি না করে বিকল্প কর্মসূচি গ্রহণের জন্য। বিএনপির এবারের উদ্ভাবনী কর্মসূচি সে আহ্বানেরই প্রতিফলন হিসেবে দেখছে ডিএমপি।
রাজনীতিতে এই ধরনের নতুন ধারা সাধারণ মানুষের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক দলের ভাবমূর্তিকে ইতিবাচকভাবে উজ্জ্বল করছে।
সোহাগ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?