ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিএনপিকে 'ফাঁদে ফেলার’ পরিকল্পনা চলছে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলোচনা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি মন্তব্য করেন, “এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির।”
তিনি বলেন, “অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলেছেন। তবে বিষয়টি ইতিমধ্যেই স্তিমিত হয়ে গেছে। এ জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ তারা সেই ফাঁদে পা দেয়নি।”
রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
শামীম হায়দার পাটোয়ারীর মতে, যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগের প্রতিও কোনো নিষেধাজ্ঞা থাকে, তাহলে মূল তিন রাজনৈতিক দলের নির্বাচনী ভারসাম্য নষ্ট হবে। এমন পরিস্থিতিতে আসন বণ্টনের ক্ষেত্রে বিএনপিকে অন্যান্য দলের শর্ত মেনে চলতে হবে।
তিনি ব্যাখ্যা করেন, “যদি আসনের ভাগাভাগি হয় ২০০ বিএনপি এবং ৫০-৫০ অন্যান্য দল, তবে ছোট দলগুলো বলবে আরও ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। তখন বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে।”
কুলিং পিরিয়ডের প্রয়োজনীয়তা
শামীম হায়দার পাটোয়ারী রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’-এর গুরুত্বের কথাও উল্লেখ করেন। তিনি উদাহরণ টেনে বলেন, “জিয়াউর রহমানের সময় ২১ আগস্টের ঘটনার পর দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ বজায় ছিল। আওয়ামী লীগ বিএনপির ওপর তৎক্ষণাৎ চাপ প্রয়োগ করেনি, বরং পরবর্তী সময়ে করেছে। এই কুলিং পিরিয়ড রাজনৈতিক স্থিতিশীলতার জন্য খুবই দরকার।”
তার মতে, বাংলাদেশে বর্তমানে সেই ‘কুলিং পয়েন্ট’ বা শান্তিপূর্ণ রাজনৈতিক বিরতির অভাব রয়েছে, যা না থাকলে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল