ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচন নিয়ে এইমাত্র আসলো নতুন সিদ্ধান্ত

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৬:৪৪:৫০

হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচন নিয়ে এইমাত্র আসলো নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন চেম্বার আদালত। ফলে নির্ধারিত সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো বাধা থাকছে না।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আদালত এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।

আরও পড়ুন :হাইকোর্টের আদেশে স্থগিত ডাকসু নির্বাচন

তিনি বলেন, “ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে আবেদন করেছিলাম। আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছেন। এর ফলে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো প্রতিবন্ধকতা নেই।”

এর আগে সোমবার সকালে হাইকোর্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করেছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ডালিম /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত