ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বিল দাখিলের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। চলতি আগস্ট মাস থেকেই বেতন প্রদানে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই আগস্ট মাসের বেতন বিল ২৩ আগস্টের মধ্যে অনলাইনে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল না করলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে কারও বেতন পাঠানো হবে না।
নতুন নিয়ম ও শর্তাবলী
মাউশির জারি করা অফিস আদেশে বলা হয়েছে—
প্রতিটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানপ্রধানকে ইএমআইএস (EMIS) সিস্টেমে লগইন করে এমপিও-ইএফটি মডিউলে বিল দাখিল করতে হবে।
প্রতিটি শিক্ষক-কর্মচারীর বেতন নিয়ম অনুযায়ী আলাদাভাবে সাবমিট করতে হবে।
ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিল দাখিলের দায় সম্পূর্ণ প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
দাখিল করা বিলের একটি কপি প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।
বিশেষ নির্দেশনা
কোনো শিক্ষক বা কর্মচারী মারা গেলে, পদত্যাগ করলে, সাময়িক বরখাস্ত থাকলে বা অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
একাধিক প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য বেতনও নিয়ম অনুযায়ী হিসাব করে দিতে হবে।
সঠিকভাবে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীরা ওই মাসের বেতন পাবেন না।
ডিজিটাল প্রক্রিয়ার সূচনা
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো শুরু হয়। এ পর্যন্ত জুলাই পর্যন্ত এই প্রক্রিয়ায় বেতন দেওয়া হলেও, আগস্ট থেকে তা সম্পূর্ণ অনলাইনে বিল সাবমিশনের মাধ্যমে কার্যকর হচ্ছে।
অধিদফতর জানিয়েছে, এ বিষয়ে একটি গাইডলাইন ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে যাতে প্রতিষ্ঠানপ্রধানরা সহজে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল