ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতেই হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, একই দিন সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। রাত ১১টার দিকে গুলশানে দলের একটি বৈঠক শেষ করার পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দিবাগত রাত ১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদের সঙ্গে তিনি হাসপাতালে পৌঁছান।
হাসপাতালের অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রাত ২টা ২০ মিনিটে অধ্যাপক ড. জাহিদ সাংবাদিকদের জানান, “আলহামদুলিল্লাহ, এখন উনি ভালো আছেন।”
এর আগে, টানা সাত দিন চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছেন এবং কয়েক দফায় বিদেশে চিকিৎসা নিতে হয়েছে তাকে।
দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ খবর নিতে ইতোমধ্যে অনেকেই হাসপাতালে ছুটে গেছেন। বিএনপির ভেতরে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE