ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কলকাতায় ‘আওয়ামী লীগ অফিস’ যা বললেন প্রেস সচিব
মুস্তাকিম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: কলকাতায় ‘আওয়ামী লীগের পার্টি অফিস’ নিয়ে সরকার কড়া নজর রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশে নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কলকাতায় কথিত আওয়ামী লীগ অফিসের কার্যক্রম নিয়ে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, "আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো কর্মকাণ্ড চালিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে আপনাদের জানানো হবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, কলকাতা লাগোয়া এক উপনগরীর বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের একটি অফিস খোলা হয়েছে। সেখানে ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতায় আশ্রয় নেওয়া দলের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে সংবাদে উল্লেখ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল