ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
একলাফে আবারও বেড়ে গেলো পেয়াজের দাম
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে হঠাৎ করে পেঁয়াজের বাজারে আগুন! মাত্র ১০ দিনের ব্যবধানে পাইকারি বাজারে মণপ্রতি দাম বেড়েছে ১ হাজার টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও—কেজিতে বেড়েছে ২৫ টাকা পর্যন্ত। ভোক্তারা এখন পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন ৭৫ টাকা পর্যন্ত কেজি দরে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহেদুজ্জামান জানান, চলতি মৌসুমে ফরিদপুরে ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়, যার উৎপাদন ৬ লাখ ৭৭ হাজার মেট্রিক টন। কিন্তু মৌসুমে কৃষকরা পেতেন মাত্র ১০০০ থেকে ১৫০০ টাকা মণ দরে। উৎপাদন খরচ বেশি হওয়ায় তখন লাভ করতে পারেননি চাষিরা।
এখন সেই ১৫০০ টাকার পেঁয়াজ ১০ দিনের ব্যবধানে পাইকারিতে বিক্রি হচ্ছে ২৫০০-২৬০০ টাকা দরে। ফলে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি।
চাষিরা বলছেন, এখন পাট কাটার মৌসুম। তারা পাট জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত। ফলে তারা পেঁয়াজ বাজারে আনছেন কম। এতে সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে, যা দাম বাড়ার অন্যতম কারণ।
কানাইপুরের ব্যবসায়ী তপন কুমার বলেন, “বিদেশি পেঁয়াজের আমদানি নেই, আর দেশীয় সরবরাহও কম। তাই দর বেড়েছে।” বোয়ালমারীর ব্যবসায়ী মনিরুজ্জামানও বলেন, “চাষিরা এখন পেঁয়াজ বাজারে আনছেন না। তাই পাইকারি বাজারে ঘাটতি দেখা যাচ্ছে।”
সালথার সাইফুর রহমান বলেন, “মৌসুমে দাম না পেয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পেঁয়াজ আড়তদারদের হাতে, তারাই লাভবান হচ্ছেন।”
ফরিদপুরের কানাইপুর, সালথা, বোয়ালমারী ও নগরকান্দার বাজারগুলোতে খুচরা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকায়। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। অনেকেই অভিযোগ করছেন, বাজারে মনিটরিং দুর্বল।
ফরিদপুর শহরের চকবাজারে পেঁয়াজ কিনতে আসা গৃহিণী সাইদা আক্তার বলেন, “যে হারে দাম বাড়ছে, তাতে সংসার চালানো কষ্টকর হয়ে উঠছে।” চাকরিজীবী রহমত উল্লাহ বলেন, “সরকারের উচিৎ এখনই বাজারে হস্তক্ষেপ করা।”
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, “জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। কেউ অতিরিক্ত মজুত করে বাজার অস্থির করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল