ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: সারা বছরই সহজলভ্য, পুষ্টিগুণে ভরপুর একটি ফল হলো কলা। এতে রয়েছে শর্করা, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, লৌহ এবং প্রচুর পটাশিয়াম—যা দেহকে শক্তি জোগাতে, রোগ প্রতিরোধে এবং হজমে সহায়তা করে। কিন্তু প্রশ্ন হলো, কোন সময়ে কলা খেলে উপকার বেশি—দিনে না রাতে?
সকালে কলা খাওয়ার উপকারিতাবিশেষজ্ঞদের মতে, সকালে কলা খাওয়া দেহে দ্রুত শক্তি সরবরাহ করে। তবে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। এর সঙ্গে হেলদি ফ্যাট থাকলে আরও ভালো। যেমন:
পিনাট বাটার ও কলা
দই বা ইয়োগার্টের সঙ্গে কলা
ওটস বা কর্নফ্লেক্সে কলা মিশিয়ে খাওয়া
যারা শরীরচর্চা করেন, তাদের জন্য সকালে কলা আদর্শ খাবার। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে।
ওজন নিয়ে দুশ্চিন্তা? ভুল ধারণা ত্যাগ করুনঅনেকেই মনে করেন কলা খেলে ওজন বাড়ে, তাই খাদ্যতালিকা থেকে বাদ দেন। কিন্তু বাস্তবে, কলা ওজন বাড়ায় না বরং তা নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ:
এটি ফাইবার সমৃদ্ধ, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে
পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃদযন্ত্র সুস্থ রাখে
পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণেরাতে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খেলে সকালে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা ও অস্বস্তি হতে পারে। এ অবস্থায় কলা খেলে দারুণ উপকার পাওয়া যায় কারণ এতে থাকে:
উচ্চমাত্রায় পটাশিয়াম, যা দেহে ইলেকট্রোলাইট ব্যালান্স করে
মধু ও কলার স্মুদি স্নায়ু শান্ত রাখে ও হজমে সাহায্য করে
কোষ্ঠকাঠিন্যের সমস্যা? নিয়মিত খান কলাযাদের পেট পরিষ্কার হয় না, সকালে উঠে একটা পাকা কলা খেলে সহজে বাথরুম যেতে পারবেন।বিশেষত যারা আলসার, অম্বল ও পেটের জ্বালায় ভোগেন, তারা কলা খেতে পারেন নিয়মিত।
রাতে কলা খাওয়া: উপকারী না ক্ষতিকর?আয়ুর্বেদ মতে:
কলা ঠাণ্ডা প্রকৃতির ফল, তাই রাতে খেলে কিছু মানুষের ক্ষেত্রে সর্দি, সাইনাস বাড়তে পারে
যাদের ঠাণ্ডাজনিত সমস্যা (অ্যাজমা, রাইনাইটিস, সাইনাস) আছে, রাতে কলা খাওয়া এড়িয়ে চলা ভালো
তবে পুষ্টিবিদরা বলেন, যদি এমন কোনো সমস্যা না থাকে—
রাতে ক্লান্তি দূর করতে ও ঘুম ভালো করতে কলা খাওয়া যেতে পারে
কলার পটাশিয়াম পেশি শিথিল করে, ঘুমের প্রস্তুতি নেয় দেহ
একটি বড় কলায় থাকে প্রায় ৪৮৭ মিলিগ্রাম পটাশিয়াম, যা প্রাপ্তবয়স্কদের দৈনিক চাহিদার ১০% পূরণ করে।
ওজন নিয়ন্ত্রণে রাতে কলা ও দুধ
রাতে হালকা ডিনার করতে চাইলে:
১ কাপ গরম দুধ + ২টি কলা খেলে ৫০০ ক্যালোরির কমে রাতের খাবার সম্পন্ন করা সম্ভব
এতে পেট ভরে থাকে, অতিরিক্ত খাওয়ার ইচ্ছে কমে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)