ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে ছুটির পরিমাণ কমানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে বছরে গড়ে ৭৬ দিনের ছুটি দেওয়া হলেও, এটি কমিয়ে ৫৬ থেকে ৬০ দিনে নামিয়ে আনার প্রস্তাব উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ এক সভায় এ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) বেগম বদরুন নাহার। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব উত্থাপন করা হলেও, এখনো মাউশি এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেয়নি।
সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, ‘আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে না। এতে শিক্ষার মানে ঘাটতি তৈরি হয়।’ সেই কারণেই ছুটি কমিয়ে শিক্ষার সময় বাড়ানোর প্রাথমিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রস্তাব এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দপ্তরগুলোতে পর্যালোচনা চলছে। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
বর্তমানে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরে গড়ে ৭৬ দিন ছুটি থাকে। এটি কমিয়ে ১৬ থেকে ২০ দিন ছাঁটাই করে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল